বরিশাল, জানুয়ারি ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বরিশালের গৌরনদী উপজেলায় মঙ্গলবার গভীর রাতে ছয়টি প্রতিমা ভাংচুর করেছে অজ্ঞাত পরিচয় দুর্বৃত্তরা।
উপজেলার পূর্ব খাঞ্জাপুর গ্রামের সর্বজনীন কালী মন্দিরে এ ঘটনা ঘটে।
মন্দির কমিটির সভাপতি অপূর্ব লাল চক্রবর্তী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "রাতে কে বা কারা মন্দিরের কালী, শীতলা, গঙ্গা, লক্ষ্মী, সরস্বতী ও লোকনাথ প্রতিমা ভাংচুর করে। পরে ভাঙা প্রতিমাগুলো পাশের খালে ফেলে দেয়।"
গৌরনদী থানার ওসি মো. নূরুল ইসলাম বলেন, সকালে পুলিশকে খবর দেওয়া হয়। এ ঘটনায় মন্দির কমিটির সদস্য গৌরাঙ্গ কুমার মালম অজ্ঞাতদের আসামি করে থানায় একটি মামলা করেছেন।
গৌরনদী সার্কেলের সহকারী পুলিশ সুপারিনটেনডেন্ট (এএসপি) আব্দুল
bdnews24