ঢাকা, জানুয়ারি ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর বিভিন্ন স্থানে ফুটপাতে বসবাসরত ছিন্নমূল মানুষের মধ্যে শনিবার রাতে শীতবস্ত্র ও কম্বল বিতরণ করেছেন বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া।
বিএনপি নেত্রী রাত সাড়ে ১২টার দিকে বনানী কবরস্থান থেকে শীতবস্ত্র ও কম্বল বিতরণ শুরু করেন।
এরপর তিনি পর্যায়ক্রমে মহাখালী, কারওয়ান বাজার, তেজগাঁও, গুলিস্তান, হাটখোলা, নর্থ সাউথ রোড, সদরঘাটসহ বিভিন্ন স্থানে শীতবস্ত্র বিতরণ করেন।
ওই সময় খালেদার সঙ্গে ছিলেন ঢাকার মেয়র ও দলের ভাইস চেয়ারম্যান সাদেক হোসেন খোকা ও স্থায়ী কমিটির সদস্য আ স ম হান্নান শাহ।
পৌষের মাঝামাঝিতে এসে মৃদু শৈত্য প্রবাহের কারণে গত কয়েকদিনে দেশে শীতের প্রকোপ বেড়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এমআই/১০২০ ঘ.
bdnews24