২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিলেটে ছাত্রদলের সংঘর্ষে আহত ৫

সিলেট নগরীর কুয়ারপার এলাকায় শুক্রবার সন্ধ্যায় ছাত্রদলের দু'গ্র"পের সংঘর্ষে পাঁচজন আহত হয়েছেন। পুলিশ ঘটনাস্থল থেকে কয়েকটি দেশীয় অস্ত্র উদ্ধার করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jan 2010, 02:42 PM

Updated : 24 Aug 2022, 06:00 PM

সিলেট, জানুয়ারি ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিলেট নগরীর কুয়ারপার এলাকায় শুক্রবার সন্ধ্যায় ছাত্রদলের দু'গ্র"পের সংঘর্ষে পাঁচজন আহত হয়েছেন। পুলিশ ঘটনাস্থল থেকে কয়েকটি দেশীয় অস্ত্র উদ্ধার করেছে। আহতদের পরিচয় জানা যায়নি। সিলেট কোতয়ালী থানার ওসি মোহাম্মদ আলী জানান, পূর্ব রিরোধের জের ধরে সন্ধ্যায় ছাত্রদলের দেওয়ান জাকির হেসেন গ্র"পের প্রধান জাকির হোসেনের কুয়ারপারস্থ বাসায় তার এক আত্মীয়ের একটি মোটর সাইকেল ভাঙচুর করে মহানগর ছাত্রদলের সদস্য সিদ্দিকুর রহমান শামীমের অনুসারীরা। এ খবর পেয়ে জাকিরের অনুসারীরা শামীমের অনুসারীদের ধাওয়া করে। এ সময় কুয়ারপার এলাকায় উভয় গ্র"পের মধ্যে সংঘর্ষ বেধে যায়। তিনি জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় উভয় গ্র"পের কর্মীরা পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে পুলিশ চারটি রাম দা ও তিনটি ছুরি উদ্ধার করে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২০৩৮ ঘ.