২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও বিরোধী দলীয় নেতার শুভেচ্ছা

ইংরেজি নববর্ষ উপলক্ষ্যে দেশবাসী ও প্রবাসী বাঙালিদের শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিরোধী দলীয় নেতা খালেদা জিয়া।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Dec 2009, 06:53 PM

Updated : 26 Aug 2022, 12:33 PM

ঢাকা, ডিসেম্বর ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ইংরেজি নববর্ষ উপলক্ষ্যে দেশবাসী ও প্রবাসী বাঙালিদের শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিরোধী দলীয় নেতা খালেদা জিয়া। নতুন বছরে জাতীয় জীবনে অগ্রগতি ও সমৃদ্ধির আশাবাদ ব্যক্ত করে এক বাণীতে রাষ্ট্রপতি বলেন, পুরনো বছরের ব্যর্থতা ও গ্লানি পেছনে ফেলে নতুন উদ্যমে সোনালী ভবিষ্যতের দিকে এগিয়ে যেতে হবে। পৃথক এক বাণীতে প্রধানমন্ত্রী নতুন বছরের সূচনালগ্নেই বঙ্গবন্ধুর খুনিদের মৃতুদণ্ড কার্যকর করার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেছেন। তিনি বলেন, "২০১০ সালের সূচনালগ্নেই জাতির জনককে সপরিবারে হত্যার ফাঁসির রায় কার্যকর করতে আমরা বদ্ধপরিকর। জাতীয় চার নেতা হত্যার ঘটনার পুনর্বিচার, যুদ্ধাপরাধ এবং ২১ আগস্টের গ্রেনেড হামলাসহ অন্যান্য মানবতাবিরোধী অপরাধের বিচারের কাজ শুরু করার ব্যবস্থা আমরা গ্রহণ করবো।" নতুন বছরে সরকারকে আরো গতিশীল ও বেগবান করার প্রত্যয়ও ব্যক্ত করেন শেখ হাসিনা। বিএনপি চেয়ারপারসন ও বিরোধী দলীয় নেতা খালেদা জিয়া এক বাণীতে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানিয়ে বলেন, ২০১০ সালকে শান্তি ও অগ্রগতির বছরে পরিণত করতে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। তিনি বলেন, "অতীতের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে সুন্দর ভবিষ্যত বিনির্মাণে তৎপর হতে পারলে নতুন বছরটি সাফল্যময় হয়ে উঠতে পারে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এআরএ/এএল/এইচএ/০০৪৭ ঘ.