সাতক্ষীরা, সেপ্টেম্বর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাতক্ষীরার আশাশুনি উপজেলার গদাইপুর গ্রামে বুধবার ভোররাতে এক গৃহবধূকে জবাই করে হত্যা করা হয়েছে।
নিহত মনোয়ারা খাতুন (৩০) একই গ্রামের আনোয়ারুল ইসলামের (৪০) স্ত্রী। হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে পুলিশ আনোয়ারুল ইসলাম ও তার ভাই সিরাজুল ইসমালকে আটক করেছে।
আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাই সরকার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "ভোররাতের কোনও এক সময় ঘুমন্ত মনোয়ারাকে জবাই করে হত্যা করা হয়।"
তিনি জানান, সকালে সহকারী পুলিশ সুপার (সার্কেল) নজরুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন। মনোয়ারার লাশ উদ্ধার করে সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
এক ছেলে ও এক মেয়ের জননী মনোয়ারার ভাই রফিকুল ইসলাম বাদী হয়ে মামলা করেছেন।
হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে আনোয়ারুল ও সিরাজুলকে আটক করা হয়েছে বলে জানান পুলিশ কর্মকর্তা হাই সরকার।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/এজে/২০১৪ ঘ.
bdnews24