২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিলেটে প্রতিমা বিসর্জনের সময় নদীতে ডুবে একজনের মৃত্যু

সিলেটের কোম্পানীগঞ্জের ধলাই নদীতে সোমবার বিকেলে দুর্গা প্রতিমা বিসর্জনের সময় ডুবে গিয়ে একজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুরে তার লাশ উদ্ধার করা হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Sep 2009, 04:43 PM

Updated : 26 Aug 2022, 12:06 PM

সিলেট, সেপ্টেম্বর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সিলেটের কোম্পানীগঞ্জের ধলাই নদীতে সোমবার বিকেলে দুর্গা প্রতিমা বিসর্জনের সময় ডুবে গিয়ে একজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুরে তার লাশ উদ্ধার করা হয়। নিহত সিতারাম (৩২) কোম্পানীগঞ্জের কালাইরাগ গ্রামের সুরেশ রামের ছেলে। কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের জানান, সোমবার বিকেলে সিতারাম প্রতিমা বিসর্জনের সময় নিখোঁজ হন। মঙ্গলবার দুপুরে তার লাশ নদীতে ভাসতে দেখে স্থানীয় লোকজন পুলিশকে খবর দেয়। দুপুরে পুলিশ নদী থেকে তার ভাসমান লাশ উদ্ধার করে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২২১৩ ঘ.