মানিকগঞ্জ, সেপ্টেম্বর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলায় মঙ্গলবার সন্ধ্যায় প্রতিপক্ষের হামলায় লিয়াকত আলী (৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।
লিয়াকতের বাড়ি উপজেলার ভাটেরচরে।
হামলায় আরও চারজন আহত হয়েছেন। এরা হলেন- খাদেম আলী মোল্লা (৬০), আব্দুর রহমান মোল্লা (৫০), জলিল উদ্দিন (৬০) ও আব্দুল হাকিম (৬২)।
খাদেম ও রহমানকে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতাল এবং জলিল ও হাকিমকে নিউ দ্বীপ ক্লিনিকে ভর্তি করা হয়েছে।
আহত হাকিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, পূর্ব শত্র"তার জের ধরে ভাটের চরের আল আমিন ও সিরাজ নামের দুই যুবককে জেলেপাড়ায় আটকে রাখা খবর পেয়ে তারা সেখানে যান। সন্ধ্যা ৬টার দিকে জেলেপাড়ায় গেলে লোকজন তাদের ওপর হামলা চালায়। তারা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে লিয়াকতসহ পাঁচজনকে আহত করে।
তিনি জানান, আহত অবস্থায় লিয়াকতকে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে আনার পর কর্তব্যরত চিকিৎসক জানান তার মৃত্যু হয়েছে।
একজনের মৃত্যু খবর নিশ্চিত করে সিঙ্গাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তিনি ঘটনাস্থলে আছেন। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২০৪৭ ঘ.
bdnews24