২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজধানীতে ভাগ্নের হাতে মামী খুন

পাওনা টাকা ফেরত দেওয়া নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে রোববার দুপুরে রাজধানীর হাজারিবাগ এলাকায় মামীকে হত্যা করেছে তার ভাগ্নে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Sep 2009, 03:33 PM

Updated : 26 Aug 2022, 12:06 PM

ঢাকা, সেপ্টেম্বর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পাওনা টাকা ফেরত দেওয়া নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে রোববার দুপুরে রাজধানীর হাজারিবাগ এলাকায় মামীকে হত্যা করেছে তার ভাগ্নে। নিহত হাজেরার (২৭) বাড়ি চাঁদপুরের শাহরাস্তি উপজেলায়। তিনি হাজারিবাগ এলাকায় থাকতেন। তার স্বামী আবুল কালাম মালয়েশিয়া প্রবাসী। তাদের আট বছর বয়সের এক ছেলে রয়েছে। নিহতের বোন পান্না বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ঈদের বেশ কিছুদিন আগে সোহেলের কাছ থেকে পাঁচ হাজার টাকা ধার নেন হাজেরা। তিনি বলেন, "দুপুর সোয়া ১টার দিকে হাজারিবাগের বাড়িতে এ টাকা ফেরত দেওয়া নিয়ে হাজেরার সঙ্গে সোহেলের কথা কাটাকাটি হয়। এর এক পর্যায়ে সোহেল ছুরি দিয়ে তার মামীকে উপুর্যপরি আঘাত করে।" গুরুতর আহত অবস্থায় দুপুর ২টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এফএফ/এসএইচ/২১৩৩ ঘ.