২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফুলবাড়ি সীমান্তে বিএসএফ'র কাঁটাতারের বেড়া নির্মাণের চেষ্টা

কুড়িগ্রামের ফুলবাড়ি উপজেলার খালিসাকোটাল সীমান্তে নোম্যান্সল্যান্ডে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী- বিএসএফ কাঁটাতারের বেড়া নির্মাণের চেষ্টা করছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Sep 2009, 01:29 PM

Updated : 26 Aug 2022, 12:06 PM

কুড়িগ্রাম, সেপ্টেম্বর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - কুড়িগ্রামের ফুলবাড়ি উপজেলার খালিসাকোটাল সীমান্তে নোম্যান্সল্যান্ডে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী- বিএসএফ কাঁটাতারের বেড়া নির্মাণের চেষ্টা করছে। রোববার সকালে বিডিআর আপত্তি জানালে তারা নির্মাণ কাজ বন্ধ রাখে। তবে বিকেল ৬টা পর্যন্ত বিএসএফ নির্মাণ সামগ্রী সরিয়ে নেয়নি বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন বিডিআরের শিমুলবাড়ি কোম্পানি কমান্ডার তোফাজ্জল হোসেন। তিনি জানান, পরিস্থিতি এখন শান্ত। তবে যেন কোনো পরিস্থিতি মোকাবেলায় বিডিআর সতর্ক অবস্থায় রয়েছে। বিডিআর কর্মকর্তারা জানান, রোববার সকাল সাড়ে ৯টার দিকে বিএসএফ খালিসাকোটাল সীমান্তের আন্তর্জাতিক সীমানা পিলার ৯৩৪ থেকে ৯৩৫ পর্যন্ত দেড় কিলোমিটার এলাকায় নোম্যানসল্যান্ডে কাঁটাতারের বেড়া নির্মাণ শুরু করে। বিডিআর এ ঘটনার কড়া প্রতিবাদ জানায়। পরে দুপুর ২টার দিকে আন্তর্জাতিক সীমান্ত পিলার ৯৩৪-১-এস এর কাছে উভয়পক্ষের মধ্যে পতাকা বৈঠক হয়। বৈঠকে বিডিআরের পক্ষে নেতৃত্ব দেন শিমুলবাড়ি সীমান্ত ফাঁড়ির কর্মকর্তা কোম্পানি কমান্ডার তোফাজ্জল হোসেন। বিএসএফ'র পক্ষে ছিলেন বিএসএফের ১২৭-ব্যাটালিয়নের এসআই প্রতাপ সিং। বিএসএফ নোম্যানসল্যান্ডে কাঁটাতারের বেড়া নির্মাণ বন্ধ রাখার প্রতিশ্র"তি দিয়েছে বলে বিডিআর কর্মকর্তারা জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৯২৯ ঘ.