২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিএসএফের হাতে দুই বাংলাদেশি ছাত্র আটক, পরে মুক্তি

সিলেটের জাফলং সীমান্তের ওপারে রোববার দুপুর ২টায় ফরিদপুর থেকে বেড়াতে আসা ছাত্রকে আটক করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী- বিএসএফ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Sep 2009, 12:44 PM

Updated : 26 Aug 2022, 12:06 PM

সিলেট, সেপ্টেম্বর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সিলেটের জাফলং সীমান্তের ওপারে রোববার দুপুর ২টায় ফরিদপুর থেকে বেড়াতে আসা ছাত্রকে আটক করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী- বিএসএফ। পরে বিডিআরের হস্তক্ষেপে তারা মুক্তি পায়। এরা হলেন- ফরিদপুর রাজেন্দ্র কলেজের ইংরেজি বিভাগের ছাত্র ফিরোজ আহমদ ও মনির উদ্দিন। তাদের সঙ্গে আসা মুন নামের অপর এক ছাত্র সাংবাদিকদের জানান, শনিবার তারা সিলেটে বেড়াতে আসেন। রোববার তারা জাফলং পিকনিক স্পটে বেড়াতে যান। সেখানে ঘুরতে ঘুরতে নিজেদের অজান্তে তারা সীমান্ত পার হয়ে ভারতের ভূ-খণ্ডে চলে যান। এ সময় তাদের আটক করে বিএসএফ। ২১ রাইফেলস ব্যাটালিয়নের কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল খন্দকার জহিরুল আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বিকেল ৪টার দিকে ওই দুই ছাত্রকে বিএসএফ ছেড়ে দিয়েছে। জাফলংয়ের সংগ্রাম ক্যাম্পের কমান্ডার নায়েব সুবেদার মো. দেলোয়ার হোসেন জানান, বিএসএফ'র সঙ্গে আলোচনা করে তাদের ছাড়িয়ে আনা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৮৪৩ ঘ.