২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাগুরায় গণপিটুনিতে তিন 'ছিনতাইকারী' নিহত

মাগুরা সদর উপজেলার জাগলা এলাকায় শনিবার রাতে গণপিটুনিতে সন্দেহভাজন তিন ছিনতাইকারী নিহত হয়েছে। মোটর সাইকেল ছিনতাইয়ের সময় জনতা ধরে ওই তিনজনকে মারধর করলে তারা ঘটনাস্থলে মারা যায় বলে জানিয়েছেন সদর থানার উপপরিদর্শক (এসআই) সর্দার নিজামুল হক। নিহতদের পরিচয় পাওয়া যায়নি। তবে তারা সংঘবদ্ধ ছিনতাইকারী দলের সদস্য বলে পুলিশের ধারণা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Sep 2009, 05:31 AM

Updated : 26 Aug 2022, 12:06 PM

মাগুরা, সেপ্টেম্বর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মাগুরা সদর উপজেলার জাগলা এলাকায় শনিবার রাতে গণপিটুনিতে সন্দেহভাজন তিন ছিনতাইকারী নিহত হয়েছে। মোটর সাইকেল ছিনতাইয়ের সময় জনতা ধরে ওই তিনজনকে মারধর করলে তারা ঘটনাস্থলে মারা যায় বলে জানিয়েছেন সদর থানার উপপরিদর্শক (এসআই) সর্দার নিজামুল হক। নিহতদের পরিচয় পাওয়া যায়নি। তবে তারা সংঘবদ্ধ ছিনতাইকারী দলের সদস্য বলে পুলিশের ধারণা। পুলিশ কর্মকর্তা নিজামুল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "ছিনতাইকারী দলের দুই সদস্য রাত ১১টার দিকে যশোরের খাজুরা বাজার থেকে ভাড়ায় চালিত মটর সাইকেল নিয়ে মাগুরা-যশোর সড়কের গাইদঘাট এলাকায় গিয়ে চালক ওয়াজেদ মোল্লার কাছ থেকে নগদ টাকা ও মটরসাইকেল ছিনিয়ে নেয়। "এরপর সেখান থেকে অপর এক সহযোগীকে নিয়ে তিন ছিনতাইকারী মটরসাইকেল নিয়ে মাগুরার দিকে পালানোর চেষ্ট করে। এদিকে মোবাইল ফোনের মাধ্যমে ওয়াজেদের কাছ থেকে খবর পেয়ে তার পরিচিতরা জাগলা এলাকায় সড়কে ব্যারিকেড দিয়ে তিন ছিনতাইকারীর আটক করে।" গণপিটুনিতে তিন ছিনতাইকারী ঘটনাস্থলেই মারা যায় জানিয়ে পুলিশ কর্মকর্তা নিজামুল বলেন, লাশগুলো সদর হাসপাতাল মর্গে রয়েছে। এদিকে ছিনতাইয়ের ঘটনায় ওয়াজেদ মাগুরা সদর থানায় একটি মামলা করেছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১১৩০ ঘ.