২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

২০১৪ সালের মধ্যে পূর্ণ সাক্ষরতা অর্জন করতে চাই: হাসিনা

জাতীয় বাজেটে শিক্ষাখাতে সর্বোচ্চ বরাদ্দ দেওয়ার কথা জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, তার সরকারের লক্ষ্য ২০১৪ সালের মধ্যে পূর্ণ সাক্ষরতা অর্জন।শনিবার জাতিসংঘ সাধারণ পরিষদের ৬৪-তম অধিবেশনে দেওয়া ভাষণে তিনি একথা বলেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Sep 2009, 05:01 PM

Updated : 26 Aug 2022, 12:06 PM

নিউ ইয়র্ক, সেপ্টেম্বর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাতীয় বাজেটে শিক্ষাখাতে সর্বোচ্চ বরাদ্দ দেওয়ার কথা জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, তার সরকারের লক্ষ্য ২০১৪ সালের মধ্যে পূর্ণ সাক্ষরতা অর্জন। শনিবার জাতিসংঘ সাধারণ পরিষদের ৬৪-তম অধিবেশনে দেওয়া ভাষণে তিনি একথা বলেন। বাবা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মতোই মাতৃভাষা বাংলায় ভাষণ দিচ্ছেন তিনি। শেখ হাসিনা বলেন, "৩৫ বছর আগে স্বাধীন বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই মঞ্চ থেকেই জাতিসংঘ সাধারণ অধিবেশনে প্রথম ভাষণ দিয়েছিলেন। তিনি তার ভাষণে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে যারা সমর্থন ও সহযোগিতা দিয়েছিলেন তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছিলেন। অঙ্গীকার করেছিলেন- বাংলাদেশ হবে একটি অসা