২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফেনসিডিল ও গাঁজাসহ পটুয়াখালী বিশ্ববিদ্যালয়ের চার ছাত্র গ্রেপ্তার

ফেনসিডিল ও গাঁজাসহ পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের চার শিক্ষার্থীসহ আট জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার রাতে শেরেবাংলা নগর হল থেকে তাদের গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম জিয়াউল হক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Sep 2009, 02:30 PM

Updated : 07 Jul 2022, 06:40 PM

পটুয়াখালী, সেপ্টেম্বর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ফেনসিডিল ও গাঁজাসহ পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের চার শিক্ষার্থীসহ আট জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার রাতে শেরেবাংলা নগর হল থেকে তাদের গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম জিয়াউল হক।

পুলিশ শেরে বাংলা বর্ধিত হলের ১১১ ও ১১৪ নম্বর কক্ষে অভিযান চালায়।

গ্রেপ্তারকৃতরা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা হলেন- কামরুজ্জামান (২২), মো. শাহিন খান, (২৩) মো. আবু নাইম (২২) ও শাওন মাহমুদ খালিদ খানকে (২৩)।

তাদের সঙ্গে আরও চার বহিরাগতকে গ্রেপ্তার করা হয়। তারা হলেন- মাদারীপুরের মাসুদুল করিম পরশ (২৬), বরগুনার নূরে আলম জিকু (২২), মো. ইব্রাহিম মুন্সি (২০) এবং ঝালকাঠির নলছিটির আরিফুর রহমান দিপু (২০)।

ওসি জিয়াউল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তাদের কাছ থেকে চার বোতল ফেনসিডিল ও এক পোটলা গাঁজা উদ্ধার করেছে।

গ্রেপ্তারকৃত সবাইকে শনিবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএল/এমআই/২০১৫ ঘ.