ঢাকা, সেপ্টেম্বর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-সংখ্যালঘুদের সব দাবিই পর্যায়ক্রমে পূরণ করা হবে, তবে এ জন্য সময় লাগবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
নিউ ইর্য়কের হিন্দু-বৌদ্ধ-খ্রীষ্টান ঐক্য পরিষদ যুক্তরাষ্ট্র শাখার নেতাদের সঙ্গে বৈঠকে তিনি বলেন, "সরকার সব প্রতিশ্র"তি বাস্তবায়নে বদ্ধপরিকর।
"এ জন্য ইতোমধ্যেই শত্র" সম্পত্তি আইন বাতিল, হিন্দু ফাউন্ডেশন প্রতিষ্ঠা ও প্রশাসনে সংখ্যালঘু বৈষম্য দূরীকরণের উদ্যোগ নেওয়া হয়েছে। আপনারা রাতারাতি সবকিছু প্রত্যাশা করবেন না। "
নিউ ইর্য়ক থেকে সাংবাদিক আবু তাহের এ তথ্য জানিয়েছেন।
শুক্রবার নিউ ইর্য়কের গ্র্যান্ড হায়াত হোটেলে অনুষ্ঠিত ওই বৈঠকে প্রধানমন্ত্রী আরও বলেন, "প্রগতিশীল শক্তি এবার ক্ষমতায় এসেছে। আগের পুঁঞ্জিভূত সব সমস্যা দূরীকরণের উদ্যোগ নেওয়া হয়েছে। এর আওতায় সংখ্যালঘুদের সকল দাবিই পর্যায়ক্রমে পূরণ করা হবে।"
প্রতিহিংসামুলক কিছু করা হবে না জানিয়ে তিনি বলেন, "২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত সংখ্যালঘুসহ অন্যদের ওপর যত অত্যাচার নির্যাতন হয়েছে, তার বিচার হোক-এটা আমরা চাই। "
বিএনপি-জামায়াত পিলখানায় বিডিআর হত্যাকান্ডের দায়ভার আওয়ামী লীগের ওপর চাপানোর চেষ্টা করেছে অভিযোগ করে শেখ হাসিনা বলেন, "এটা দেশের বিরুদ্ধে বড় ধরনের চক্রান্ত।"
"পিলখানা হত্যাকান্ডে আমাদের অফিসারগুলোকে হত্যা করা হলো। অথচ বিএনপি-জামায়াত এর দায় চাপানোর চেষ্টা করেছে আওয়ামী লীগের ওপর।"
অনুষ্ঠানে যুক্তরাষ্ট্র ঐক্য পরিষদ নেতাদের মধ্যে রতন বড়
bdnews24