ঢাকা, সেপ্টেম্বর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর এলিফ্যান্ট রোডে শুক্রবার বিকেলে একটি মনোহারি দোকানে এক অগ্নিকাণ্ড সংঘটিত হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।
বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এ আগুনের সূত্রপাত হয় বলে জানিয়েছে দমকল বাহিনী।
দমকল বাহিনীর সদরদপ্তরের দায়িত্বরত কর্মকর্তা সেলিনা পারভীন জানান, বিকেল সোয়া ৪টার দিকে ৩০৭ এলিফ্যান্ট রোডের খাদিজা প্লাজার নীচতলায় শিমু কনফেকশনারি অ্যান্ড জেনারেল স্টোরে বৈদ্যুতিক শর্টসার্কিট থকে আগুন লাগে। দমকল বাহিনীর তিনটি স্টেশন থেকে পাঁচটি গাড়ি গিয়ে প্রায় দেড়ঘণ্টা পর পৌনে ৬টার দিকে আগুন পুরোপুরি নিভিয়ে ফেলে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জিএমএ/এইচএ/১৯৫০ ঘ.
bdnews24