২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মোহাম্মদপুরে যুবকের লাশ উদ্ধার

নগরীর মোহাম্মদপুরের একটি বাসা থেকে শুক্রবার সকালে এক মাদকাসক্ত যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। তার নাম সাব্বির মোহাম্মদ আজিজ নিশু (২৪)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Sep 2009, 11:59 AM

Updated : 26 Aug 2022, 12:06 PM

ঢাকা, সেপ্টেম্বর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- নগরীর মোহাম্মদপুরের একটি বাসা থেকে শুক্রবার সকালে এক মাদকাসক্ত যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। তার নাম সাব্বির মোহাম্মদ আজিজ নিশু (২৪)। মোহাম্মদপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আফজাল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ২৫/১১ শেরশাহ শূরী রোডের বাসার পঞ্চম তলা থেকে নিশুর লাশ উদ্ধার করা হয়েছে। বাসাটি সাব্বিরের বন্ধু সায়েকের। তিনি বলেন, "বৃহস্পতিবার রাতে ওই বাসায় তারা দুজন নেশা করে। এতে অসুস্থ হয়ে সাব্বির মারা যায়। জিজ্ঞাসাবাদের জন্য সায়েককে আটক করা হয়েছে।" পুলিশ কর্মকর্তা আফজাল জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে। ওদিকে বৃহস্পতিবার রাতে উত্তরখানে দুই কমিউনিটি পুলিশকে কুপিয়ে আহত করেছে অজ্ঞাতপরিচয় সন্ত্রাসীরা। উত্তরখান থানার উপ-পরিদর্শক (এসআই) মইনুদ্দীন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রাতে দায়িত্ব পালনের সময় তালতলা এলাকায় দুই কমিউনিটি পুলিশকে কুপিয়েছে অজ্ঞাতপরিচয় সন্ত্রাসীরা। আহত মো. ইলিয়াস (৩৫) ও বাদশা মিয়াকে (৪০) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জিএমএ/কিউএইচ/এজে/এসএইচ/১৭০৬ঘ.