২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাদারীপুরে আড়িয়াল খাঁ নদী থেকে যুবকের লাশ উদ্ধার

মাদারীপুর শহরের পাঠককান্দি এলাকা সংলগ্ন আড়িয়াল খাঁ নদী থেকে ভাসমান অবস্থায় শুক্রবার সকালে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Sep 2009, 11:11 AM

Updated : 26 Aug 2022, 12:06 PM

মাদারীপুর, সেপ্টেম্বর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - মাদারীপুর শহরের পাঠককান্দি এলাকা সংলগ্ন আড়িয়াল খাঁ নদী থেকে ভাসমান অবস্থায় শুক্রবার সকালে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত রেজাউল মৃধা (২৮) জাজিরা উপজেলার বি.কে নগর গ্রামের আবদুল আজিজ মৃধার ছেলে। ঈদের আগের দিন থেকে তিনি নিখোঁজ ছিলেন। পারিবারের সদস্যদের বরাত দিয়ে মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গিয়াসউদ্দিন আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ধারণা করা হচ্ছে পূর্ব শত্র"তার জের ধরে কেউ তাকে কৌশলে বাড়ি থেকে অপরহণ করে নিয়ে যায়। এরপর ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে লাশ নদীতে ফেলে দেয়। ওসি জানান, পুলিশ শুক্রবার সকাল ১০ টায় রেজাউলের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। এ ব্যাপারে একটি মামলা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/এমএসবি/১৭১০ ঘ.