চট্টগ্রাম, সেপ্টেম্বর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম সিটি কর্পোরেশনের একটি পুরনো ভবন ভাঙতে গিয়ে শুক্রবার সকালে দেয়ালচাপা পড়ে ছয়জন শ্রমিক আহত হয়েছেন।
সকাল ১০টার দিকে নগরীর আন্দরকিল্লার মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
আহত শ্রমিকদের চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
চমেক পুলিশ ফাঁড়িতে দায়িত্বরত উপপরিদর্শক (এসআই) জহুরুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সকাল সাড়ে ১০টার দিকে আহত ছয় শ্রমিককে হাসপাতালে আনা হয়।
আহতরা হলেন- সাইফুল (৩২), রফিকুল (২৫), সোহেল (১৮), খলিল (৩৫), মনির (২৮) ও রিপন (২০)।
চিকিৎসকের উদ্ধৃতি দিয়ে পুলিশ কর্মকর্তা জহুরুল বলেন, আহতরা আশঙ্কামুক্ত।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এমআই/১৩২৯ ঘ.
bdnews24