খুলনা, সেপ্টেম্বর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - খুলনার তেরখাদা উপজেলার কাটেংগা গ্রামে আওয়ামী লীগের দু'গ্র"পের সংঘর্ষে দুজন নিহত হওয়ার ঘটনায় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোশাররফ হোসেনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
বুধবার রাতে তাকে সাময়িক বরখাস্ত করা হয় বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন খুলনার পুলিশ সুপারিনটেনডেন্ট (এসপি) মো. শামসুদ্দিন।
তিনি বলেন, দায়িত্ব ও কর্তব্যে অবহেলার কারণে ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোশাররফ হোসেনকে সাময়িক বরখাস্ত করে পুলিশ লাইনে প্রত্যাহার করা হয়েছে।
মঙ্গলবার তেরখাদায় আওয়ামী লীগের দু গ্র"পের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে দুজন নিহত হন। এ ঘটনায় এখন পর্যন্ত নয়জনকে গ্রেপ্তার করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২১২১ ঘ.
bdnews24