২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অতিরিক্ত পুলিশ সুপার পদে আরও ২৬ জনের পদোন্নতি

সিনিয়র সহকারি পুলিশ সুপার পদমর্যাদার ২৬ কর্মকর্তাকে অতিরিক্ত পুলিশ সুপার ও অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার পদে পদোন্নতি দেওয়া হয়েছে। সেইসঙ্গে তাদের বদলি করা হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Sep 2009, 02:42 PM

Updated : 26 Aug 2022, 12:05 PM

ঢাকা, সেপ্টেম্বর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিনিয়র সহকারি পুলিশ সুপার পদমর্যাদার ২৬ কর্মকর্তাকে অতিরিক্ত পুলিশ সুপার ও অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার পদে পদোন্নতি দেওয়া হয়েছে। সেইসঙ্গে তাদের বদলি করা হয়। বৃহস্পতিবার পুলিশ সদরদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই পদোন্নতি ও বদলির কথা জানানো হয়। গত ১৭ সেপ্টেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক আদেশে তাদের পদোন্নতি দেওয়া হয়। এর আগে গত ১০ সেপ্টেম্বর ১৬ জন সিনিয়র সহকারি পুলিশ সুপারকে অতিরিক্ত পুলিশ সুপার পদে পদোন্নতি দেওয়া হয়। এ নিয়ে এক সপ্তাহের ব্যবধানে ৪২ জন পদোন্নতি পেলেন। অতিরিক্ত পুলিশ সুপার পদে পদোন্নতি পাওয়া কর্মকর্তাদের মধ্যে পুলিশের বিশেষ শাখার মো. মোয়াজ্জেম হোসেনকে ঢাকায় পুলিশের বিশেষ শাখায়, পুলিশের বিশেষ শাখার মো. আবদুল জলিল শেখকে সিআইডিতে, ঢাকা জেলার বিশেষ শাখার মো. আবদুর রবকে ঢাকা জেলায়, ঢাকা মহানগরীর মো. নিয়ামত আলীকে সিআইডিতে, ঢাকা মহানগরীর নাছিমা আক্তারকে র‌্যাব-এ, নরসিংদীর সদর সার্কেলের বিজয় বসাককে নরসিংদীতে, সিআইডি'র মো. জান্নাতুল হাসানকে সিআইডিতে, চট্টগ্রাম শিল্প এলাকার জয়দেব চৌধুরীকে জামালপুরে, রাজশাহী মহানগরীর মোহা. আহমার উজ্জামানকে নওগাঁয়, নাটোর সদরের মোহাম্মদ আনোয়ার হোসেনকে কিশোরগঞ্জ, পুলিশ সদরদপ্তরের এ এইচ এম কামরুজ্জামানকে ঢাকা মহানগরীতে, পিরোজপুর সদর সার্কেলের সুভাষ চন্দ্র সাহাকে পিরোজপুরে, ঢাকা মহানগরীর মো. দেলোয়ার হোসেন সাঈদীকে সিরাজগঞ্জে, ঢাকা মহানগরীর মো. মিজানুর রহমানকে ঢাকা মহানগরীতে, নীলফামারী সদরের এসএম রশিদুল হককে সিআইডিতে, পুলিশের বিশেষ শাখার সামসুন্নাহারকে পুলিশের বিশেষ শাখায়, ঢাকা মহানগরীর মোছা. তাসলিমা খাতুনকে সিআইডিতে, খুলনা মহানগরীর ফাতেমা জোহরাকে খুলনা মহানগরীতে, পুলিশ সদরদপ্তরের মুহাম্মদ সাইফুল ইসলামকে পুলিশ সদর দপ্তরে, খাগড়াছড়ির রামগড় সার্কেলের আবু আহাম্মদ আল মামুনকে ফেনী, চট্টগ্রাম মহানগরীর মোহাম্মদ রবিউল হোসেন ভুঁইয়াকে চট্টগ্রাম মহানগরীতে, ঢাকা মহানগরীর মারুফ হোসেনকে ঢাকা মহানগরীতে, র‌্যাবের মোহাম্মদ সালাম কবিরকে রাজবাড়ীতে, নড়াইল সদরের সৈয়দ হারুন অর রশীদকে মাগুরায়, ঢাকা টেলিকমের মু. মাসুদ রানাকে ময়মনসিংহ এপিবিএন ব্যাটালিয়নে এবং রাজশাহীর সারদা পুলিশ একাডেমির আবদুল মান্নান মিয়াকে পটুয়াখালীতে পদোন্নতি দিয়ে বদলি করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/এইচএ/২০১৬ ঘ.