২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিলেটে বাস-মাইক্রোবাস সংঘর্ষে মা-মেয়েসহ নিহত ৪

সিলেট-তামাবিল সড়কের জৈন্তাপুরে বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে বৃহস্পতিবার মা-মেয়েসহ ৪ জন নিহত হয়েছেন। দুর্ঘটনায় আহত হয়েছেন আরো ১২ জন। তাদের জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Sep 2009, 11:58 AM

Updated : 26 Aug 2022, 12:05 PM

সিলেট, সেপ্টেম্বর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সিলেট-তামাবিল সড়কের জৈন্তাপুরে বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে বৃহস্পতিবার মা-মেয়েসহ ৪ জন নিহত হয়েছেন। দুর্ঘটনায় আহত হয়েছেন আরো ১২ জন। তাদের জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতদের মধ্যে দু'জনের নাম পাওয়া গেছে। এরা হলেন- হিমেল ও খোকন । কিশোরগঞ্জের কুলিয়ারচর থেকে তারা জাফলং বেড়াতে যাচ্ছিলেন। জৈন্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলক চন্দ্র বসাক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দুপুর আড়াইটার দিকে সিলেট-তামাবিল সড়কের কদমখাল নামক স্থানে জাফলং থেকে সিলেটগামী বাসের সঙ্গে বিপরীত দিক আসা মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মা মেয়ে ও মাইক্রোবাসের চালক নিহত হন। আহত অবস্থায় আরো ১০-১২ জনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল ও জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য পাঠানো হয়। পরে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে আরো একজন মারা যান বলে ওই পুলিশ কর্মকর্তা জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএল/এমএসবি/১৭৫০ ঘ.