২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাদারীপুরে আ.লীগের দুগ্র"পের সংঘর্ষে তিনজন গুলিবিদ্ধ

মাদারীপুরের শিবচর উপজেলার খাড়াকান্দি গ্রামে মঙ্গলবার রাতে স্থানীয় আওয়ামী লীগের দুই গ্র"পের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে তিনজন গুলিবিদ্ধ হন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Sep 2009, 05:30 PM

Updated : 26 Aug 2022, 12:05 PM

মাদারীপুর, সেপ্টেম্বর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - মাদারীপুরের শিবচর উপজেলার খাড়াকান্দি গ্রামে মঙ্গলবার রাতে স্থানীয় আওয়ামী লীগের দুই গ্র"পের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে তিনজন গুলিবিদ্ধ হন। গুলিবিদ্ধ তিনজন হলেন- মাদবরচর ইউনিয়ন পরিষদের সদস্য আইয়ুব আলী হাওলাদার (৩৫), সোহাগ (২০) ও কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা হাবিবুর রহমান সিরাজের মেয়ে সাথী (২০)। তাদের শিবচর উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় পুলিশ উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সামসুল আলম হাওলাদার (বকুল হাওলাদার), ইউপি সদস্য আইয়ুব আলী হাওলাদার ও যুবলীগ নেতা মিন্টু হাওলাদারকে আটক করে। তবে পরে তাদের ছেড়ে দেওয়া হয়। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল জলিল জানান, মঙ্গলবার রাত ১১টার দিক চোর সন্দেহে এক ব্যক্তিকে ধাওয়া করা নিয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় শ্রম বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান সিরাজের ছোট ভাই উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সামসুল আলম ওরফে বকুল হাওলাদার গ্র"পের সঙ্গে মাদবরচর ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মো. মতিউর রহমান হাওলাদার গ্র"পের সংর্ঘষ বাঁধে। এক পর্যায়ে গোলাগুলি শুরু হয়। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনার সময় আওয়ামী লীগ নেতা হাবিবুর রহমান সিরাজ বাড়িতেই অবস্থান করছিলেন বলে ওসি জানান। শিবচর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আবদুল্লাহ জানান, এলাকায় আধিপত্য নিয়ে দুই গ্র"পের মধ্যে দীর্ঘদিন বিরোধ চলে আসছে। বকুল হাওলাদারে ঘর থেকে একটি বন্দুক ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। এগুলো থানা হেফাজতে আছে বলে এসআই আব্দুল্লাহ জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২২৪৮ ঘ.