ঢাকা, সেপ্টেম্বর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আওয়ামী লীগের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা যুক্তরাষ্ট্র সফরে থাকায় দলের ভারপ্রাপ্ত সভানেত্রীর দায়িত্ব পালন করছেন সভাপতি মন্ডলীর জ্যেষ্ঠ সদস্য ও সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী।
বুধবার দলের এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়।
জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সোমবার বাংলাদেশ সময় রাত পৌনে ১১টায় যুক্তরাষ্ট্রের উদ্দেশে ঢাকা ছাড়েন। আগামী ১ অক্টোবর তিনি দেশে ফিরবেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এইচএ/২০১৫ ঘ.
bdnews24