গাজীপুর, সেপ্টেম্বর ২১ (বিডি নিউজ টোয়েন্টিফোর ডটকম)--গাজীপুরে কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে সাদা-মাটাভাবে ঈদ উদযাপন করেছেন সাবেক দুই সাংসদ।
তারা হলেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর ও ঢাকার সাবেক সাংসদ নাসির উদ্দিন পিন্টু।
জেলার মো. আবুল কালাম আজাদ জানান, সোমবার দুপুর ১২টার দিকে লুৎফুজ্জামান বাবরের সঙ্গে তার স্ত্রী ও দু'সন্তান দেখা করতে এলেও নাসির উদ্দিনের পরিবারের কেউ তার সঙ্গে ওইদিন দেখা করতে আসেনি।
তিনি জানান, কারা নিয়মানুযয়ি বন্দিদের সকালে পায়েস, দুপুরে সাদা ভাত আর আলুর দম ও একটি করে ডিম এবং রাতে পোলাও মাংস খেতে দেওয়া হয়।
বিডি নিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এসএইচ/২২৪৩ ঘ.
bdnews24