নরসিংদী, সেপ্টেম্বর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা-সিলেট মহাসড়কে রোববার একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে চারজনের মৃত্যু হয়েছে। এর মধ্যে একই পরিবারের তিনজন।
নরসিংদী সদর উপজেলার রাইনাদী যুগেরটেক এলাকায়
এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- নরসিংদী শহরের ব্রাহ্মণদী মহল্লার নিছার ইউছুফ (৫০), তার ছেলে তালহা (১৮), মেয়ে নাবিলা (৯) এবং অজ্ঞাত পরিচয় এক যুবক (২৫)।
আহত নিছার ইউছুফের স্ত্রী রানী বেগমকে (৪০) আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে নরসিংদী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম আহমেদ জানান, বিকেল ৪টার দিকে ঢাকা থেকে নরসিংদীর মনোহরদীগামী একটি যাত্রীবাহী বাস যুগেরটেক পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। ঘটনাস্থলেই উল্লিখিত চারজনের মৃত্যু হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এসকে/২০১৬ঘ.
bdnews24