২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কাফরুলে ছিনতাইকারী সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা

রাজধানীর কাফরুলে ছিনতাইকারী সন্দেহে রোববার ভোরে এক যুবককে পিটিয়ে হত্যা করেছে এলাকাবাসী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Sep 2009, 09:38 AM

Updated : 26 Aug 2022, 12:05 PM

ঢাকা, সেপ্টেম্বর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর কাফরুলে ছিনতাইকারী সন্দেহে রোববার ভোরে এক যুবককে পিটিয়ে হত্যা করেছে এলাকাবাসী। নিহতের নাম নুরুন্নবী (২৫)। লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন। তিনি বলেন, রোববার ভোর ৪টার দিকে মধ্য ইব্রাহিমপুর এলাকার রাস্তা থেকে নুরুন্নবীর লাশ উদ্ধার করে পুলিশ। ধারণা করা হচ্ছে, চুরি বা ছিনতাই করার কারণে তাকে পিটিয়ে হত্যা করেছে এলাকাবাসী। সুরতহাল প্রতিবেদনে তার মাথায় ইটের আঘাতের কথা উল্লেখ করা হয়েছে বলেও জানান ওসি দেলোয়ার। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জিএমএ/এমইউএস/এসএইচ/এমএসবি/১৫২১ ঘ.