২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কয়েকটি জেলার শতাধিক গ্রামে ঈদ উদযাপিত

সৌদি আরবের সঙ্গে মিল রেখে রোববার চট্টগ্রাম, চাঁদপুর, পাবনা, শরীয়তপুর, বরগুনা, পটুয়াখালী ও ভোলার কয়েকটি স্থানে ঈদুল ফিতর উদযাপিত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Sep 2009, 09:05 AM

Updated : 26 Aug 2022, 12:05 PM

ঢাকা, সেপ্টেম্বর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--সৌদি আরবের সঙ্গে মিল রেখে রোববার চট্টগ্রাম, চাঁদপুর, পাবনা, শরীয়তপুর, বরগুনা, পটুয়াখালী ও ভোলার কয়েকটি স্থানে ঈদুল ফিতর উদযাপিত হয়েছে। ওইসব এলাকার কাদেরিয়া চিশতিয়া, সুরেশ্বর দরবার শরীফসহ বিভিন্ন তরিকা ও পীরের অনুসারীরা দু'শ বছর থেকে শুরু করে বিশ বছরের মতো সময়কাল ধরে ইসলাম ধর্মের আবির্ভাবের স্থান সৌদী আরবের সঙ্গে একই দিন ঈদ পালন করে আসছেন। এরা বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের মতো স্থানীয় আকাশে চাঁদ দেখার নিয়ম মানেন না। এর মধ্যে চট্টগ্রামের ৩০টি গ্রাম, চাঁদপুরের অর্ধশত, বরগুনার নয়টি, পাবনায় একটি, ভোলায় দুটি, শরীয়তপুরে ২০টি ও পটুয়াখালীর ২৪টি গ্রামে ঈদ করেন কয়েক হাজার মানুষ। এসব এলাকায় সকালেই ঈদের জামাত হয়। তৈরি হয় আনন্দঘন উৎসবমুখর পরিবেশ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের চট্টগ্রাম অফিস ও প্রতিনিধিদের পাঠানো খবর: চট্টগ্রাম: হানাফী মাজহাবের অনুসারী দক্ষিণ চট্টগ্রামের ৩০টির বেশি গ্রামে রোববার ঈদ উদযাপন করেন। দক্ষিণ চট্টগ্রামের সাতকানিয়ার সোনাকানিয়া ইউনিয়নের মির্জাখীল দরবার শরীফের অনুসারীরা রেওয়াজ অনুযায়ী সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদ পালন করে। জেলার বিভিন্ন এলাকায় মির্জাখীল দরবারের অনুসারীরাও একইভাবে ঈদ পালন করে। এ অঞ্চলের বোয়ালখালী, আনোয়ারা, সাতকানিয়া, চন্দনাইশ, পটিয়ার বিভিন্ন এলাকায় রোববার সকালে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। দক্ষিণ চট্টগ্রামের যে গ্রামগুলোতে ঈদের নামাজ অনুষ্ঠিত হয় সেগুলো হলো- সাতকানিয়ার মির্জাখীল, চরতী, সুইপুরা, গাটিয়া ডেঙ্গা, চন্দনাইশের হারালা, কাঞ্চননগর, বাদামতল, পশ্চিম এলাহাবাদ, বাইনজুরি, হারলা, কেশুয়া, কানাইমাদারী, সাতবাড়িয়া, দোহাজারি, বরকল, বাঁশখালির চাম্বল, কালিপুর, শেখের খীল, ভাদালিয়া, হাছনদন্ডী, চর বরমা, আলীনগর, পটিয়ার বাহুলী, পারিগ্রাম মোল্লাপাড়া, আলমদার পাড়া, হাইদগাঁও, আনোয়ারার বরুম ছড়া, তৈলার দ্বীপসহ আরো কিছু গ্রাম। এসব জামাতে দরবার শরীফের অনুসারী কক্সবাজারের চকরিয়া, টেকনাফ, মহেশখালি, হ্নীলা, কুতুবদিয়া, আলিকদমের লোকজনও অংশ নেয়। এছাড়া চট্টগ্রামের সীতাকুণ্ডের মাহমুদাবাদ এলাকায়ও ঈদের জামাত হয়েছে। স্থানীয় একজন সাংবাদিক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, লোহাগাড়ার চুনতি, আধুনগর, চাকফিরানি, আমিরাবাদ, সাতকানিয়ার বাজালিয়া, পুরানগড়, মাদার্শা এলাকা থেকে দরবার শরীফের অনুসারীরা একদিন আগে থেকেই ঈদের নামাজ আদায়ের জন্য মির্জাখীলে সমবেত হন। তিনি জানান, এসব গ্রামের মানুষ প্রায় দুইশ বছর ধরে ঈদসহ সকল ধর্মীয় অনুষ্ঠান সৌদি আরবের সঙ্গে মিল রেখে পালন করে আসছে। এই সাংবাদিক জানান, জানান, দেশের বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে মির্জাখীল দরবার শরীফের ভক্তরা। চন্দনাইশের একজন স্থানীয় সাংবাদিক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, প্রায় দু'শ বছর আগে সাতকানিয়ার মীর্জাখীল গ্রামে হযরত মাওলানা মোখলেসুর রহমান জাহাগিরি (র.) দরগাহ শরীফ স্থাপন করেন। সে সময় থেকে হানাফী মাজহাবের মত অনুসারে রোজা ও ঈদসহ সকল ধর্মীয় উৎসব তারা সৌদি আরবের সঙ্গে মিল রেখে পালন করে আসছে। চাঁদপুর: জেলার পাঁচ উপজেলার প্রায় অর্ধশত গ্রামে রোববার পবিত্র ঈদুল ফিতর পালিত হয়। এসব গ্রামের লোকজন বাংলাদেশে রোজা শুরু হওয়ার দু'দিন আগে ২০ আগস্ট রোজা শুরু করে। শনিবার তাদের ২৯ রোজা পূর্ণ হয়। এসব গ্রামের মানুষ হাজীগঞ্জ উপজেলার সাদ্রা গ্রামের মরহুম পীর মাওলানা ইসহাকের অনুসারী। তার ছেলে মাওলানা মো. জাকারিয়া আল মাদানী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শনিবার আরব বিশ্বের বিভিন্ন দেশে ঈদুল ফিতরের চাঁদ দেখা যাওয়ায় রোববার ঈদ উদযাপন করা হচ্ছে। সকাল ১০টায় হাজীগঞ্জ উপজেলার সাদ্রা এলাকার রামচন্দ্রপুর ঈদগাহ মাঠে প্রথম জামাত হয় এবং তিনি নিজে ওই নামাজে ইমামতি করেন। এ ছাড়া বেলা ১১টায় সাদ্রা ঈদগাহ ময়দানে ঈদের দ্বিতীয় জামাত হয়। এতে ইমামতি করেন মাওলানা আবু জোফার। চাঁদপুরের যেসব গ্রামে রোববার ঈদ পালিত হয় সেগুলো হলো : হাজীগঞ্জ উপজেলার সাদ্রা, সমেশপুর, অলীপুর, বলাখাল, মনিহার, ভোলাচোঁ, জাক্নি, সোনাচোঁ, প্রতাপপুর, বাসারা। এছাড়া ফরিদগঞ্জ উপজেলার উভারামপুর, উট্তলী, মুন্সিরহাঁট, মূলপাড়া, বদরপর, আইটপাড়া, সুরঙ্গচর, বালুথুবা, কাইতাপাড়া, নূরপুর, সাচনমেঘ, ষোল