২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

২০১১ এর জুনের আগেই সমুদ্রসীমার দাবি জমা দেবে বাংলাদেশ

সমুদ্রসীমার দাবি চূড়ান্ত করে বাংলাদেশ আগামী ২০১১ সালের জুনের আগেই জাতিসংঘে জমা দেবে। এ জন্য জরিপ করাসহ সব ধরনের প্রস্তুতি নিচ্ছে সরকার। পররাষ্ট্র সচিব মিজারুল কায়েস শনিবার মন্ত্রণালয়ের নিয়মিত ব্রিফিংয়ে এ কথা বলেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Sep 2009, 03:00 PM

Updated : 26 Aug 2022, 12:04 PM

ঢাকা, সেপ্টেম্বর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- সমুদ্রসীমার দাবি চূড়ান্ত করে বাংলাদেশ আগামী ২০১১ সালের জুনের আগেই জাতিসংঘে জমা দেবে। এ জন্য জরিপ করাসহ সব ধরনের প্রস্তুতি নিচ্ছে সরকার। পররাষ্ট্র সচিব মিজারুল কায়েস শনিবার মন্ত্রণালয়ের নিয়মিত ব্রিফিংয়ে এ কথা বলেন। বাংলাদেশ ২০০১ সালে জাতিসংঘের আনক্লস কনভেনশনে অনুসমর্থন দিয়েছে বলে এসময় উল্লেখ করেন তিনি। তবে ভারত ও মিয়ানমার এর আগেই তা করেছিল বলে জানান সচিব। কনভেনশন অনুসারে ১০ বছরের মধ্যে দাবিনামা জাতিসংঘের 'কমিশন অন দি লিমিটস অব দ্য কন্টিনেন্টাল শেলফ'-এ জমা দিতে হয়। মিজারুল কায়েস বলেন, "ওই হিসাবে তারা জমা দিলেও আমাদের সময়সীমা ২০১১ সালের জুন পর্যন্ত রয়েছে। তবে এর আগেই আমরা সমুদ্রসীমার দাবি চূড়ান্ত করে জাতিসংঘে জমা দেবো।" পররাষ্ট্র সচিব আরও জানান, বাংলাদেশ ইতোমধ্যে মিয়ানমারের প্রতিবেদনের বিষয়ে আপত্তি জানিয়েছে। ভারতের প্রতিবেদন নিয়ে আপত্তিনামা তৈরি করা হচ্ছে। তিনি বলেন, "বাংলাদেশ প্রতিবেদন জমা না দেওয়া পর্যন্ত বিষয়টি অনিষ্পন্নই থাকবে। পরবর্তীসময়ে উভয় পক্ষের প্রতিবেদনের ওপর শুনানি শেষে এ ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে। সমুদ্রসীমা নির্দিষ্টকরণের ক্ষেত্রে বাংলাদেশ 'একা' হয়ে পড়েছে কিনা- এ প্রশ্নের জবাবে সচিব বলেন, "যে কোন দেশ তার দাবি আদায়ের ক্ষেত্রে 'একা'ই হয়। এ ক্ষেত্রে বাংলাদেশও তাই হয়েছে। তবে বাংলাদেশ বন্ধুবিহীন নয়।" সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, "আপনারাই বলছেন চীনের সঙ্গে মিয়ানমারের ভাল বন্ধুত্ব রয়েছে। আমরা তো মনে করি, আমাদের সঙ্গেও চীনের ভাল বন্ধুত্ব রয়েছে।" পররাষ্ট্রমন্ত্রী দীপু মনির সা