২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পটুয়াখালীতে হামলায় ১২ জন আহত

পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার পূর্বঘটকের আন্দুয়া রেজিষ্টার্ড প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটি গঠনকে কেন্দ্র করে শনিবার সকালে হামলায় বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ ১২ জন আহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Sep 2009, 01:29 PM

Updated : 26 Aug 2022, 12:04 PM

পটুয়াখালী, সেপ্টেম্বর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার পূর্বঘটকের আন্দুয়া রেজিষ্টার্ড প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটি গঠনকে কেন্দ্র করে শনিবার সকালে হামলায় বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ ১২ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে নয়জনকে মির্জাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আহতরা হলেন- অভিমুন্নু বালি (৪৫), অমল চন্দ্র বালি (৬০), রেনু বালা (৫৫), অবনি বালি (৪৬), কানন বালা (৪০), নিখিল বালি (২৫), বিউটি রানী (৪০), নিহার রঞ্জন (৪০), সুমন (২২), মিনতী (১৪), জগদিশ (৪৬) ও সুনীল (২২)। আন্দুয়া রেজিষ্টার্ড প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অভিমুন্নু বালি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ওই এলাকার বশির উদ্দিন লিটু তাকে বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি নির্বাচিত করার জন্য চাপ সৃষ্টি করে আসছিলেন। কমিটির সদস্যরা বশিরকে সভাপতি নির্বাচিত না করায় তিনি ক্ষিপ্ত হয়ে ওঠেন। শনিবার সকাল ১০টার দিকে বশির তার দলবল নিয়ে তার বাড়িতে হামলা চালায় বলে অভিমন্যু জানান। হামলাকারীরা ধারালো অস্ত্র দিয়ে বাড়ির লোকজনকে কুপিয়ে জখম এবং লাঠিসোটা দিয়ে পিটিয়ে আহত করে বলে তিনি জানান। মির্জাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকুমার রঞ্জন রায় জানান, এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/এমএসবি/১৯২৩ ঘ.