রাজবাড়ী/পিরোজপুর, সেপ্টেম্বর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার ছোট ভাকলা ইউনিয়নের হাউলি কেউটিল গ্রামে শুক্রবার রাতে একটি কালী মন্দির পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা।
পিরোজপুরের নাজিরপুর উপজেলার মধ্যপাড়া গ্রামে অজ্ঞাত পরিচয় দুর্বৃত্তরা দুর্গা প্রতিমা ভাঙচুর করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রতিনিধিদের পাঠানো খবর:
রাজবাড়ী: এলাকাবাসী জানিয়েছে, শুক্রবার রাত আনুমানিক ১০টার দিকে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা হাউলি কেউটিল গ্রামের শত বছরের পুরনো মন্দিরটিতে আগুন ধরিয়ে দেয়। এতে প্রতিমাসহ মন্দির ভবনের আংশিক পুড়ে যায়।
এ ঘটনার খবর পেয়ে শনিবার সকালেই রাজবাড়ীর জেলা প্রশাসক ফয়েজ আহম্মদ, পুলিশ সুপারিনটেনডেন্ট মোহাম্মদ আশরাফুজ্জামান, গোয়ালন্দ উপজেলা চেয়ারম্যান হাসান ইমাম চৌধুরী, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নাসিরউদ্দিন, গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ও স্থানীয় ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান ঘটনাস্থল পরিদর্শন করেন।
জেলা প্রশাসক অপরাধীদের খুঁজে বের করার জন্য গোয়ালন্দ ঘাট থানার পুলিশকে নির্দেশ দিয়েছেন।
রাজবাড়ী জেলা হিন্দু বৌদ্ধ খ্রীস্টান ঐক্য পরিষদের সভাপতি গণেশ নারায়ণ চৌধুরী সাংবাদিকদের বলেন, "ঈদ ও পূজাকে সামনে রেখে সা
bdnews24