২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঈদ-পূজায় দীর্ঘ ছুটি কাটানোর প্রস্তুতি

ঈদুল ফিতর, দুর্গাপূজা আর আগে-পরের চারদিনের সাপ্তাহিক ছুটি মিলে অনেক দিন পর দীর্ঘ ছুটি কাটানোর প্রস্তুতি নিয়েছেন অনেকে। ২০ সেপ্টেম্বর থেকে ঈদের ছুটি শুরু হলেও শুক্রবার ১৮ সেপ্টেম্বর দুই দিনের সাপ্তাহিক ছুটি শুরু হওয়ায় ইতোমধ্যে শুরু হয়ে গেছে সে ছুটি। অনেকেই দীর্ঘ ছুটির আমেজে বৃহস্পতিবার আধাবেলা অফিস করে রওনা করেছেন গ্রামের বাড়ি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Sep 2009, 11:40 AM

Updated : 26 Aug 2022, 12:04 PM

ঢাকা, সেপ্টেম্বর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঈদুল ফিতর, দুর্গাপূজা আর আগে-পরের চারদিনের সাপ্তাহিক ছুটি মিলে অনেক দিন পর দীর্ঘ ছুটি কাটানোর প্রস্তুতি নিয়েছেন অনেকে। ২০ সেপ্টেম্বর থেকে ঈদের ছুটি শুরু হলেও শুক্রবার ১৮ সেপ্টেম্বর দুই দিনের সাপ্তাহিক ছুটি শুরু হওয়ায় ইতোমধ্যে শুরু হয়ে গেছে সে ছুটি। অনেকেই দীর্ঘ ছুটির আমেজে বৃহস্পতিবার আধাবেলা অফিস করে রওনা করেছেন গ্রামের বাড়ি। ২৮ সেপ্টেম্বর দুর্গাপূজার ছুটির আগে শুধু ২৪ সেপ্টেম্বর বৃহস্পতিবার এবং ২৭ সেপ্টেম্বর রোববার দুইদিন অফিস খোলা। তবে পরিবার-পরিজনকে আরেকটু বেশি সময় দিতে অনেকেই মাঝের এ দুইদিন অফিস করতে চান না। পূজার ছুটি শেষে পরদিন থেকে অফিস করতে চান তারা। এজন্য হয় ওই দুই দিনের ছুটি নিয়েছেন, নয় চেয়ে রেখেছেন। তাদের একজন একটি সরকারি প্রতিষ্ঠানের কর্মী মোতাহার গাজী। দীর্ঘদিন পর এ ছুটিতে গ্রামের বাড়ি যাচ্ছেন তিনি। কবে ফিরবেন