২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিলেটে প্রবাসী মহিলার পাসপোর্ট ও টাকা ছিনতাই

সিলেটের দক্ষিণ সুরমার তেলিবাজার এলাকায় বৃহস্পতিবার দুপুরে লন্ডন প্রবাসী এক মহিলা ছিনতাইয়ের শিকার হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Sep 2009, 02:12 PM

Updated : 26 Aug 2022, 12:04 PM

সিলেট, সেপ্টেম্বর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সিলেটের দক্ষিণ সুরমার তেলিবাজার এলাকায় বৃহস্পতিবার দুপুরে লন্ডন প্রবাসী এক মহিলা ছিনতাইয়ের শিকার হয়েছেন। সিলেট থেকে ভাড়া গাড়িতে করে দু'বোনকে নিয়ে ওসমানীনগর উপজেলার গোয়ালা বাজার যাওয়ার পথে ছিনতাইকারীদের কবলে পড়ে সুফিয়া বেগম (৩১) নামের এই প্রবাসী। ছিনতাইকারীরা অস্ত্রের মুখে সুফিয়ার ব্রিটিশ পাসপোর্ট, ৪০ হাজার টাকা এবং জিনিসপত্র নিয়ে যায়। প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে দক্ষিণ সুরমা থানার উপ-পরিদর্শক (এসআই) মো. সালাহউদ্দিন জানান, দুপুরে পাঁচটি মোটরসাইকেলে করে ৮-১০ জনের একদল সশস্ত্র ছিনতাইকারী সুফিয়ার গাড়ির গতিরোধ করে এবং অস্ত্রের মুখে টাকাসহ অন্য জিনিসপত্র ছিনিয়ে নেয়। এসআই সালাহউদ্দিন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায় এবং ছিনতাইয়ে জড়িত সন্দেহে গাড়ি চালক গোলাম রব্বানী (১৮) ও তার সহযোগী সাগর আহমদকে (১৮) আটক করে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে তিনি জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২০১০ ঘ.