২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাগেরহাটে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা

বাগেরহাটের শরণখোলা উপজেলার সাউথখালী ইউনিয়ন পরিষদের (ইউপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান হারুন অর রশিদের বিরুদ্ধে অনাস্থা জানিয়েছেন পরিষদের ১০ সদস্য। বুধবার উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে দেওয়া লিখিত অনাস্থা প্রস্তাবে চেয়ারম্যানের বিরুদ্ধে দুর্নীতি, অনিয়ম, স্বেচ্ছাচারিতা ও স্বজনপ্রীতির অভিযোগ আনা হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Sep 2009, 04:19 PM

Updated : 26 Aug 2022, 12:04 PM

বাগেরহাট, সেপ্টেম্বর ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাগেরহাটের শরণখোলা উপজেলার সাউথখালী ইউনিয়ন পরিষদের (ইউপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান হারুন অর রশিদের বিরুদ্ধে অনাস্থা জানিয়েছেন পরিষদের ১০ সদস্য। বুধবার উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে দেওয়া লিখিত অনাস্থা প্রস্তাবে চেয়ারম্যানের বিরুদ্ধে দুর্নীতি, অনিয়ম, স্বেচ্ছাচারিতা ও স্বজনপ্রীতির অভিযোগ আনা হয়। অভিযোগে বলা হয়, হারুন অর রশিদ নিজ এলাকার টেস্ট রিলিফ (টিআর) ও থোক বরাদ্দের টাকা নিয়ম বহির্ভূতভাবে কয়েক দফায় নিজের নামে উঠিয়ে নিজ এলাকায় কাজ করেছেন। তিনি ভিজিডি ও ভিজিএফ কার্ড বণ্টনে স্বজনপ্রীতি করেছেন ও ভুয়া রেজুলেশনের মাধ্যমে অর্থের বিনিময়ে তিনজন গ্রাম পুলিশ নিয়োগ দিয়েছেন। অনাস্থা প্রস্তাবে স্বাক্ষরকারীরা হলেন- আব্দুল লতিফ খান, নুরুল ইসলাম, ফজলুল হক টুকু, জাহাঙ্গীর হাওলাদার, মো. মোশাররফ হোসেন, মো. মুজিবর রহমান হাওলাদার, মোসাম্মাৎ সেতারা বেগম ও মোসাম্মাৎ রাবেয়া বেগম। শরণখোলা উপজেলা নির্বাহী কর্মকর্তা খন্দকার জহিরুল ইসলাম বলেন, বিষয়টি সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/ডিডি/২২০৫ ঘ.