২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বৃহস্পতিবার থেকে ঢাবিতে ঈদ ও পূজার ছুটি শুরু

ঢাকা বিশ্ববিদ্যালয়ে বৃহস্পতিবার থেকে ঈদুল ফিতর ও দুর্গা পূজার ছুটি শুরু হচ্ছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Sep 2009, 02:05 PM

Updated : 26 Aug 2022, 12:04 PM

ঢাকা, সেপ্টেম্বর ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা বিশ্ববিদ্যালয়ে বৃহস্পতিবার থেকে ঈদুল ফিতর ও দুর্গা পূজার ছুটি শুরু হচ্ছে। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ পরিচালক আশরাফ আলী খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ১৭ সেপ্টেম্বর থেকে বিশ্ববিদ্যালয়ে ঈদ ও পূজার ছুটি শুরু হবে। ছুটি শেষে ৫ অক্টোবর সব শিক্ষা কার্যক্রম আবার শুরু হবে। এছাড়া ১৮ থেকে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের কার্যালয় এবং বিভাগীয় সব কার্যালয় বন্ধ থাকবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জেএফ/এসকে/১৯৫৬ঘ.