ঢাকা, সেপ্টেম্বর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আসন্ন ঈদ-উল-ফিতর আগামী সোমবার না হয়ে মঙ্গলবার উদযাপিত হলে সরকারী ছুটি আরও একদিন বাড়বে।
মঙ্গলবার এক সরকারি তথ্যবিবরণীতে বলা হয়, চাঁদ দেখা সাপেক্ষে ঈদ-উল-ফিতর ২২ সেপ্টেম্বর মঙ্গলবার উদযাপিত হলে ২৩ সেপ্টেম্বর বুধবার সরকারী ছুটি থাকবে।
তবে ২১ সেপ্টেম্বর সোমবার ঈদ উদযাপিত হলে পূর্ব ঘোষিত সরকারি ছুটি অপরিবর্তিত থাকবে।
পূর্ব ঘোষণা অনুযায়ী সরকারী ছুটি নির্ধারিত রয়েছে ২০, ২১ ও ২২ সেপ্টেম্বর। অর্থাৎ শুক্র ও শনিবার দুদিনের সাপ্তাহিক ছুটিসহ প্রকৃতপক্ষে ঈদের ছুটি শুরু হচ্ছে শুক্রবার থেকেই।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এএনএস/এইচএ/২৩০০ ঘ.
bdnews24