২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিলেটে অস্ত্রসহ আটক ৩

সিলেট নগরীর উপশহর এলাকা থেকে মঙ্গলবার বিকেলে অস্ত্রসহ তিনজনকে আটক করেছে র‌্যাব।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Sep 2009, 03:41 PM

Updated : 26 Aug 2022, 12:03 PM

সিলেট, সেপ্টেম্বর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সিলেট নগরীর উপশহর এলাকা থেকে মঙ্গলবার বিকেলে অস্ত্রসহ তিনজনকে আটক করেছে র‌্যাব। এরা হলেন- সিলেটের গোলাপগঞ্জ উপজেলার কায়স্থ গ্রামের খম নূরুল আমীন (৩০), নগরীর শাহজালাল উপশহর এলাকার জাহেদ আহমেদ (৩০) এবং সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার রসুলপুর গ্রামের নিজাম উদ্দিন তোফায়েল (৩২)। তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে- দেশে তৈরি একটি লাইট গান (এলজি) ও একটি কার্তুজ। র‌্যাব-৯ এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, শাহজালাল উপশহর এলাকার একটি বাড়ি থেকে এই তিনজনকে আটক করা হয়। তিনজনের বিরুদ্ধে মামলা দায়ের এবং অস্ত্রসহ তাদের থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/২২০০ ঘ.