২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাভারে চাঁদা না পেয়ে অপহরণের চেষ্টা, গ্রেপ্তার ২

সাভারের গাজিরচট এলাকায় সোমবার চাঁদা না পেয়ে অপহরণের সময় এলাকাবাসী দুই দুর্বৃত্তকে আটক করে পুলিশে দিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Sep 2009, 02:58 PM

Updated : 26 Aug 2022, 12:03 PM

সাভার, সেপ্টেম্বর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাভারের গাজিরচট এলাকায় সোমবার চাঁদা না পেয়ে অপহরণের সময় এলাকাবাসী দুই দুর্বৃত্তকে আটক করে পুলিশে দিয়েছে। আটক দুজন হল- সাভারের গাজিরচট এলাকার মধ্যপাড়া মহল্লার আশিকুর রহমান ইমরান (২৩) এবং মানিকগঞ্জের ঘিওর উপজেলার জাবরা এলাকার ফজলুর রহমান ওরফে ফজলু (২০)। চলচ্চিত্র অভিনেতা আব্দুর রহিম মন্টু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বেশ কিছুদিন ধরে একটি চাঁদাবাজ গ্র"প তার কাছে সাত কোটি টাকা চাঁদা দাবি করে আসছিল। তা না হলে তার ছেলে মিলনকে (১৪) অপহরণের হুমকি দেয় চাঁদাবাজরা। তিনি বলেন, সকাল ৯টার দিকে ৫/৬ জন চাঁদাবাজ মধ্য গাজির চট এলাকায় তার বাড়িতে এসে সাত কোটি টাকা দিতে বলে। তিনি এক কোটি টাকার বেশি দিতে অস্বীকার করলে তারা মিলনকে অপহরণের চেষ্টা চালায়। এ সময় তার চিৎকারে এলাকাবাসী এসে দু'জনকে আটক করে পুলিশে দেয়। অন্যরা পালিয়ে যায়। আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোয়ার হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, অপহরণের হুমকি দিয়ে তারা চাঁদা নিতে এসেছিল। এলাকাবাসীর হাতে আটক দু'জনকে পুলিশ গ্রেপ্তার করেছে। তিনি বলেন, গ্রেপ্তারকৃতরা জানিয়েছে তারা ঘিওরের নাসির বিশ্বাস (২৮) ও সিঙ্গাইরের সাইফুলের (২৯) নির্দেশে ওই বাড়িতে চাঁদার জন্য গিয়েছিল। এ ঘটনায় আব্দুর রহিম মন্টু বাদী হয়ে আশিকুর রহমান ইমরান, ফজলুর রহমান, নাসির বিশ্বাস ও সাইফুলসহ ৬/৭ জনের বিরুদ্ধে আশুলিয়া থানায় একটি মামলা করেছেন বলেও ওসি জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/২১১৮ ঘ.