২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে আলাদা দুর্ঘটনায় ২০ গার্মেন্টস শ্রমিক আহত

চট্টগ্রাম মহানগরীতে সোমবার আলাদা দুটি সড়ক দুর্ঘটনায় কমপক্ষে ২০ জন গার্মেন্টস শ্রমিক আহত হয়েছেন। এর মধ্যে নয়জনকে চট্টগ্রাম বন্দর হাসপাতালে ভর্তি করা হয়েছে। সকালে নগরীর বারিক বিল্ডিং মোড় ও কাস্টমস মোড়ে দুর্ঘটনা দু'টি ঘটে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Sep 2009, 12:41 PM

Updated : 26 Aug 2022, 12:03 PM

চট্টগ্রাম, সেপ্টেম্বর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম মহানগরীতে সোমবার আলাদা দুটি সড়ক দুর্ঘটনায় কমপক্ষে ২০ জন গার্মেন্টস শ্রমিক আহত হয়েছেন। এর মধ্যে নয়জনকে চট্টগ্রাম বন্দর হাসপাতালে ভর্তি করা হয়েছে। সকালে নগরীর বারিক বিল্ডিং মোড় ও কাস্টমস মোড়ে দুর্ঘটনা দু'টি ঘটে। বন্দর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) খালিদ উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সকাল ৮টার দিকে বারিক বিল্ডিং মোড়ে একটি যাত্রীবাহী সিটি স্পেশাল বাস ও সিমেন্টবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ১৫ জন গার্মেন্টস কর্মী আহত হন। তিনি বলেন, "আহতদের মধ্যে আবু বক্কর (২৪), অর্পিতা ঘোষ (২০), মো. সোহেল (২৫), কানু দে (২২), আমির হোসেন (৩৫), সুচরিতা দে (৩০), সেবিকা দাস (৩০), রাশিয়া বানু (২৩) ও খাদিজা বেগমকে (২৮) বন্দর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত অপর ছয়জনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে।" তিনি জানান, দুর্ঘটনার পর ট্রাকটি পালিয়ে যায়। পুলিশ কর্মকর্তা খালিদ আরও জানান, কাস্টমস মোড়ে একটি যাত্রীবাহী বাস ও ভ্যানগাড়ির মুখোমুখি সংঘর্ষে আরও পাঁচ গার্মেন্টস শ্রমিক আহত হন। বন্দর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তাদের ছেড়ে দেয়া হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরএআর/এজে/এসএইচ/১৯০০ ঘ.