ঢাকা, সেপ্টেম্বর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বছর দুয়েক আগেও নগরীর জনপ্রিয় আড্ডাস্থল ও বই বাজার হিসেবে পরিচিত ছিল শাহবাগের আজিজ কো-অপারেটিভ সুপার মার্কেট।
বইয়ের দোকান আর সৃজনশীল নানা কর্মকাণ্ডকে কেন্দ্র করে গড়ে ওঠা সে পরিচিতি আজ প্রায় হারাতে বসেছে আজিজ মার্কেট।
বইয়ের দোকানের বদলে সেখানে বসেছে বাহারি পোশাকের দোকানের পর দোকান। আর ঈদকে সামনে রেখে আজিজ মার্কেট পরিণত হয়েছে স্বতন্ত্র এক পোশাক বাজারে।
দেশের বিভিন্ন শিল্পীর নকশা করা ফতুয়া, টি-শার্ট, পাঞ্জাবি, শাড়ি, থ্রি পিসসহ নারী, পুরুষ ও শিশুদের নানা ধরনের পোশাক পাওয়া যাচ্ছে এখনকার আজিজ মার্কেটে।
মার্কেটের দোকান ও ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক এবিএম রুহুল কুদ্দুস শাহনেওয়াজ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মার্কেটটির প্রায় ৪০০ দোকানের মধ্যে এখন ১৭৮টিই পোশাকের। অথচ দুই থেকে আড়াই বছর আগেও মাত্র ছয়-সাতটি পোশাকের দোকান ছিল।
তিনি বলেন, "দুই-তিন বছর আগেও এ মার্কেটে ৫০-৬০টি বইয়ের দোকান ছিল। এখন আছে মাত্র ১৫-২০টি।"
ব্যবসা ভালো না হওয়ায় অনেকেই বইয়ের ব্যবসা ছেড়ে পোশাকের দোকান দিয়েছেন বলেও জানান তিনি।
রোববার মার্কেটে বই কিনতে আসেন আকরাম হোসেন নামের একজন। বই কেনার পর মার্কেটের বর্তমান পরিস্থিতি নিয়ে প্রতিক্রিয়া জানতে চাইলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, "আজিজ মার্কেটের নাম ফুটেছিল বইয়ের বাজার হিসেবে। এখন এটি পোশাকের বাজার হয়ে গেছে। দেখা যাক
bdnews24