স্কয়ার হাসপাতালে প্রধানমন্ত্রীর চোখ পরীক্ষা
প্রধানমন্ত্রী শেখ হাসিনা চোখের নিয়মিত পরীক্ষা করার জন্য সোমবার রাজধানী স্কয়ার হাসপাতালে যান। স্কয়ার হাসপাতালের জেনারেল ম্যানেজার জন গোমেজ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, "প্রধানমন্ত্রী শেখ হাসিনা সোমবার সকাল ১০টায় নিয়মিত চোখ পরীক্ষা করাতে স্কয়ার হাসপাতালে আসেন। তিনি অধ্যাপক শাহ আলমের কাছে চোখ পরীক্ষা করান।"
