পাবনা, সেপ্টেম্বর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ক্রসফায়ার বিষয়ে যা বলা হয় তা ঠিক নয় বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু।
তিনি বলেন, "ক্রসফায়ার বলতে কিছু নেই। এ বিষয়ে যা বলা হয় তা ঠিক নয়। সন্ত্রাসীদের বিরুদ্ধে অভিযান চালাতে গিয়ে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী আত্মরক্ষার সময় এসব মৃত্যুর ঘটনা ঘটে।"
শনিবার পাবনা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে পুলিশের ঢাকা, রাজশাহী ও খুলনা রেঞ্জের উপ মহাপরিদর্শক (ডিআইজি), পুলিশ কমিশনার এবং এসব বিভাগের ১০টি জেলার পুলিশ ও র্যাবের উর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের পর প্রতিমন্ত্রী সাংবাদিকদের এ কথা বলেন।
চরমপন্থী ও সন্ত্রাসীদের দমনে পাবনাসহ দক্ষিণ ও পশ্চিমাঞ্চলের জেলাগুলোতে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর অভিযান অব্যাহত রাখার নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু।
সন্ত্রাসী ও চরমপন্থীদের দমনে পাবনাসহ বিভিন্ন স্থানে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর তৎপরতার বিষয়ে তিনি বলেন, "অভিযান চলছে এবং চলবে। আগামীতে আরও জোরদার করা হবে।"
চরমপন্থীদের আত
bdnews24