ঢাকা, সেপ্টেম্বর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাউল সাধক শাহ আব্দুল করিমের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া।
এক শোকবার্তায় রাষ্ট্রপতি লোকসঙ্গীতে মরহুম শাহ আব্দুল করিমের অবদানের কথা উল্লেখ করে বলেন, তার সঙ্গীতে নিহিত ছিলো দেশপ্রেমের সঙ্গে আধ্যাত্মিক চেতনার সংমিশ্রণ।
রাষ্ট্রপতি আব্দুল করিমের শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান এবং তার বিদেহী আত্মার শান্তি কামনা করেন।
প্রধানমন্ত্রী তার শোক বার্তায় বলেন, শাহ আব্দুল করিমের মৃত্যু বাঙালি সংস্কৃতির জন্য অপূরণীয় ক্ষতি।
প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব মাহবুবুল হক শাকিল শনিবার দুপুরে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে প্রধানমন্ত্রীর শোকবার্তার কথা জানান।
প্রধানমন্ত্রী বলেন, অসা
bdnews24