ঢাকা, সেপ্টেম্বর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঈদের আগে বেতন-বোনাসের দাবিতে শনিবার রাজধানীতে সড়ক অবরোধ করে পোশাক শ্রমিকরা।
বনানীর চেয়ারম্যানবাড়ির টেক্সটেক নামের একটি কারখানার শ্রমিকদের ওই অবরোধের কারণে বিমান বন্দর সড়কে আধা ঘণ্টা গাড়ি চলাচল বন্ধ থাকে। পরে পুলিশ শ্রমিকদের তুলে দেয়।
অবরোধের কারণে রাজধানীর অন্যতম ব্যস্ত ওই সড়কে ব্যাপক যানজট সৃষ্টি হয়।
গুলশান থানার উপ-পরিদর্শক জাহাঙ্গীর আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "টেক্সটেক কারখানার দুই শতাধিক শ্রমিক বকেয়া বেতন এবং ঈদ বোনাসের দাবিতে চেয়ারম্যানবাড়িতে সড়কে অবরোধ করে। পরে পুলিশ বুঝিয়ে-শুনিয়ে তাদের কারখানার ভেতরে নিয়ে যায়।"
শ্রমিকরা দুপুর ১২টার সময় রাজপথ অবরোধ করে। সাড়ে ১২টার দিকে কারখানায় ফেরত যায়।
পুলিশ কর্মকর্তা জাহাঙ্গীর বলেন, "কারখানার মালিক দেশে না থাকায় তার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হচ্ছিল না। পরে বিজিএমইএ'র নেতারা আসে। তারা কারখানা কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে শ্রমিকদের সঙ্গে একটি সমঝোতায় আসার চেষ্টা করছেন।"
দেশের তৈরি পোশাক খাতের শ্রমিকরা ঈদের আগে এখন পর্যন্ত গত মাসের বেতন ও বোনাস পায়নি বলে শ্রমিক সংগঠনগুলো অভিযোগ করেছে।
তারা আগামী ১৬ সেপ্টেম্বরের মধ্যে পোশাক শ্রমিকদের বেতন ও ঈদ বোনাস পরিশোধের দাবি জানিয়েছে।
তৈরি পোশাক শিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ স
bdnews24