মাহমুদুর রহমান তারেক ও মঞ্জুর আহমদ
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক
সুনামগঞ্জ/সিলেট, সেপ্টেম্বর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- তিনি যখন গানের মধ্যে ডুবে থাকতেন, দিন-দুনিয়ার খবর রাখতেন না; সঙ্গীতই ছিল তার ধ্যান-জ্ঞান- প্রয়াত শাহ আব্দুল করিমকে নিয়ে বলছিলেন তার শিষ্য বাউল আব্দুর রহমান।
শিষ্য ও ভক্তকূলকে শোকের সাগরে ভাসিয়ে শনিবার সকালে মারা যান বাউল সাধক শাহ আব্দুল করিম। একুশে পদক পাওয়া এ শিল্পীর বয়স হয়েছিল ৯৩ বছর।
'বাউল সম্রাট' শাহ করিমের বাড়ি সুনামগঞ্জের দিরাই উপজেলার উজান ধল গ্রামে। মৃত্যু সিলেটের একটি হাসপাতালে হলেও এ খবর শুনে ভক্ত বাউলকূল ভিড় জমাতে থাকে তার বাড়িতে। 'বাউল সম্রাট'কে শেষ বিদায় জানানোর প্রস্তুতি চলছে এখন সুনামগঞ্জে।
আব্দুল করিমের কাছেই হাতেখড়ি বাউল আব্দুর রহমানের। তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "৩৪ বছর গুরুজীর কাছে গান শিখেছি। ছোটবেলা থেকেই তাকে দেখেছি, তিনি যখন গানের মধ্যে ডুবে থাকতেন দিন-দুনিয়ার খবর রাখতেন না। ধ্যান, জ্ঞান সব কিছুই ছিল সঙ্গীত ঘিরে।"
আব্দুর রহমানের মতোই আরেক শিষ্য বাউল সাজ্জাদ মিয়া বলেন, "গুরুজী কখনও নিজের জন্য ভাবেননি। টাকা পয়সার প্রতি তার কোনও আসক্তি ছিল না।"
"গুরুজীর সান্নিধ্যে আসতে পারাটাই ছিল আমার ভাগ্যের ব্যাপার", বলেন তিনি।
আব্দুল করিমকে নিয়ে গবেষণা করছেন, এমনই একজন সুমন কুমার দাশ।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "বাউল আব্দুল করিমের দর্শন বাঙালিকে সব সময় উজ্জ্বীবিত করেছে। তার মৃত্যুতে যে ক্ষতি হয়েছে, তা কোনোভাবেই পূরণ হওয়ার নয়। শাহ আব্দুল করিম তার অনবদ্য সৃষ্টির কারণেই আমাদের কাছে তিনি চিরজীবী হয়ে থাকবেন।"
'বাউল সম্রাট'কে নিয়ে সুমনের লেখা তিনটি বই ইতোমধ্যে প্রকাশ হয়েছে। সুমন বলেন, "তাকে নিয়ে সারা জীবন গবেষণা করেও শেষ করা যাবে না।"
আব্দুল করিমকে নিয়ে প্রকাশিত একটি গ্রন্থে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত লিখেছেন, "শাহ আব্দুল করিম শুধু আকাশের বিহঙ্গ নন, তিনি বাস্তব জীবনেও ছিলেন সক্রিয়। ,,,,,,,,গণসঙ্গীতে তিনি থাকতেন সক্রিয়। সব আন্দোলন, দ্রোহ ও যুদ্ধে তিনি ছিলেন স
bdnews24