মাগুরা, সেপ্টেম্বর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - মাগুরার মহম্মদপুর উপজেলার বাবুখালী পুলিশ ক্যাম্প ইনচার্জ লুৎফর রহমানের বিরুদ্ধে এলাকার অবসরপ্রাপ্ত এক সেনা সদস্যকে নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে।
শুক্রবার সকালে বিক্ষুব্ধ এলাকাবাসী পুলিশ ক্যাম্প ঘেরাও করে। এলাকাবাসীর বিক্ষোভের মুখে ক্যাম্প ইনচার্জ সহকারী উপ-পরিদর্শক লুৎফরকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
নির্যাতনের শিকার অবসরপ্রাপ্ত ল্যান্স কর্পোরাল তৈয়েবুর রহমানকে (৪৩) মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মাগুরা সদর হাসপাতালে চিকিৎসাধীন তৈয়বুর রহমান সাংবাদিকদের বলেন, পারিবারিক একটি বিষয় নিয়ে বাবুখালী এলাকায় তার বাড়িতে সকাল ৮টার দিকে স্ত্রী হালিমা বেগমের সঙ্গে তার কথা কাটাকাটি হচ্ছিল। পুলিশের সহকারী উপ-পরিদর্শক লুৎফর রহমান বাড়ির পাশ দিয়ে যাওয়ার সময় তাদের ঝগড়ায় হস্তক্ষেপ করেন। তিনি এই হস্তক্ষেপের প্রতিবাদ করলে এএসআই লুৎফর তাকে ক্যাম্পে নিয়ে কনস্টেবল মুরাদের সহযোগিতায় প্রচণ্ড মারধর করেন। অকথ্য ভাষায় গালিগালাজ করেন। প্লায়ার্স দিয়ে দু'পায়ের দুই বৃদ্ধাঙ্গুলের নখ তুলে ফেলেন। প্রায় একঘণ্টা ধরে পায়ের তালুতে আঘাত করেন।
তিনি বলেন, তার চিৎকারে স্ত্রীসহ এলাকাবাসী এসে পুলিশ ক্যাম্প ঘেরাও করে। পরে মাগুরার সহকারী পুলিশ সুপারিনটেনডেন্ট (এএসপি) মিহির কুমার দাস এসে তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠান।
মাগুরা পুলিশ সুপারিনটেনডেন্ট মো. শাহরিয়ার বলেন, অভিযুক্ত পুলিশ কর্মকর্তা লুৎফর রহমানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এছাড়া এএসপি মিহির কুমার দাসকে ঘটনা তদস্তের দায়িত্ব দেওয়া হয়েছে।
লুৎফর রহমানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করে তাকে পাওয়া যায়নি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিনিধি জানান, বিকেলে সদর হাসপাতলে গিয়ে দেখা যায় তৈয়েবুর রহমানের পায়ের তলা রক্তাক্ত হয়ে গেছে। শরীরের বিভিন্ন স্থানে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। পায়ের বৃদ্ধাঙ্গুল দু'টিতে ব্যান্ডেজ বাঁধা।
লুৎফর রহমানের স্ত্রী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তার ৯ম শ্রেণীতে পড়
bdnews24