২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তিস্তা রেল সেতুতে চাঁদাবাজির অভিযোগে ছয় যুবলীগ কর্মী গ্রেপ্তার

রংপুরের তিস্তা রেল ও সড়ক সেতুর টোল আদায়কারীদের কাছে চাঁদা দাবি ও হত্যার হুমকি দেওয়ার অভিযোগে যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের ছয় কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার গভীর রাতে তাদের গ্রেপ্তারের করা হয়। তাদের বিরুদ্ধে কাউনিয়া থানায় একটি মামলা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Sep 2009, 02:30 PM

Updated : 26 Aug 2022, 12:02 PM

রংপুর, সেপ্টেম্বর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - রংপুরের তিস্তা রেল ও সড়ক সেতুর টোল আদায়কারীদের কাছে চাঁদা দাবি ও হত্যার হুমকি দেওয়ার অভিযোগে যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের ছয় কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার গভীর রাতে তাদের গ্রেপ্তারের করা হয়। তাদের বিরুদ্ধে কাউনিয়া থানায় একটি মামলা হয়েছে। কাউনিয়া থানার উপ-পরিদর্শক আল মাসুদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বুধবার রাত ১টার দিকে তিস্তা রেল ও সড়ক সেতুর টোল আদায়কারীদের কাছে পাঁচ হাজার টাকা চাঁদা দাবি করে কয়েকজন দুর্বৃত্ত। টাকা না দিলে হত্যা করা হবে বলেও হুমকি দেয় তারা। টোল আদায়কারীরা দ্রুত ঘটনাটি জানালে পুলিশ সেতু এলাকা থেকে ওই ছয়জনকে আটক করে থানায় নিয়ে আসে। এরা হলেন- শফিকুল, মোতালেব, সিদ্দিক, নুরনবী, রফিকুল ও মোশারফ। এদের মধ্যে মোশারফ স্বেচ্ছাসেবক লীগের এবং বাদবাকিরা যুবলীগ কর্মী। এ ব্যাপারে টোল প্লাজার কর্মচারী নাজির হোসেন বাদি হয়ে কাউনিয়া থানায় একটি মামলা করেছেন বলে উপ-পরিদর্শক আল মাসুদ জানিয়েছেন। গ্রেপ্তারকৃতরা যুবলীগ কর্মী বলে কাউনিয়া উপজেলা যুবলীগের যুগ্ন-আহ্বায়ক জমশের আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের কাছে স্বীকার করেছেন। তবে তিনি আর কিছু বলতে রাজি হননি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএনএস/এমএসবি/২০৪৯ ঘ.