২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বৃষ্টিতে ভেসে গেছে নাদাল-গোঞ্জালেস ম্যাচ

ইউএস ওপেনে এ রকম বিশ্রী অভিজ্ঞতা গতবারও হয়েছিল স্পেনিশ টেনিস তারকা রাফায়েল নাদালের। ঘূর্নীঝড় হান্না বাগড়া দিয়েছিল নাদাল ও স্কটিশ অ্যান্ডি মারের ঘটনাবহুল সেমিফাইনালে। এবারও সেই একই ঘটনা ঘটলো। তুমুল বৃষ্টিতে বৃহস্পতিবার ভেসে গেছে ফ্ল্যাসিং মিডো। সেই সঙ্গে মাঝপথে থেমে গেছে রাফায়েল নাদাল ও ফার্নান্দো গোঞ্জালেসের কোয়ার্টার ফাইনাল ম্যাচ। অথচ গত দশদিন আবহাওয়া ছিল অত্যন্ত চমৎকার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Sep 2009, 01:11 PM

Updated : 26 Aug 2022, 12:02 PM

নিউইয়র্ক, সেপ্টেম্বর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - ইউএস ওপেনে এ রকম বিশ্রী অভিজ্ঞতা গতবারও হয়েছিল স্পেনিশ টেনিস তারকা রাফায়েল নাদালের। ঘূর্নীঝড় হান্না বাগড়া দিয়েছিল নাদাল ও স্কটিশ অ্যান্ডি মারের ঘটনাবহুল সেমিফাইনালে। এবারও সেই একই ঘটনা ঘটলো। তুমুল বৃষ্টিতে বৃহস্পতিবার ভেসে গেছে ফ্ল্যাসিং মিডো। সেই সঙ্গে মাঝপথে থেমে গেছে রাফায়েল নাদাল ও ফার্নান্দো গোঞ্জালেসের কোয়ার্টার ফাইনাল ম্যাচ। অথচ গত দশদিন আবহাওয়া ছিল অত্যন্ত চমৎকার। তবে ম্যাচে এগিয়ে ছিলেন নাদালই ৭-৬, ৬-৬ ব্যবধানে। দ্বিতীয় দফায় দু'ঘন্টারও বেশি সময়ের প্রবল বৃষ্টির জন্য আর্থার অ্যাশ স্টেডিয়ামে নাদাল-গোঞ্জালেস ম্যাচ আর শুরু করা সম্ভব হয়নি। প্রমীলা বিভাগে বর্তমান চ্যাম্পিয়ন সেরেনা উইলিয়ামস ও কিম ক্লাইস্টার্সের সেমিফাইনাল ম্যাচ শেষ হওয়ার পরই নাদাল-গোঞ্জালেস দ্বৈরথ শুরু হওয়ার কথা। তবে বাংলাদেশ সময় শুক্রবার রাত ১ টার আগে ম্যাচ শুরু করা সম্ভব নয়। এর আগে আর্জেন্টাইন হুয়ান দেল পোত্রো ৪-৬, ৬-৩, ৬-২, ৬-১ সেটে ক্রোয়েশিয়ার মারিন সিলিচকে হারিয়ে সেমিফাইনালে ওঠেন। সেমিতে দেল পোত্রোকে মোকাবেলা করতে হবে নাদাল-গোঞ্জালেস ম্যাচে যিনি জিতবেন, তাকে। প্রথম সেটটি টাইব্রেকে জেতার পরই নাদালকে ছুটতে হয় ট্রেনারের কাছে। কারণ তার তলপেটের ব্যাথা ধীরে ধীরে বেড়ে যাচ্ছিল। নাদালের চাচা কোচ টনি নাদাল বলেন,"প্রথম সেট থেকেই ওর তলপেটের অবস্থা বেশ খারাপ ছিল।" নাদালের কোর্টে ফেরার পরপরই শুরু হয় তুমুল বৃষ্টি। প্রথমবারের মতো বন্ধ হয় খেলা। ৭৫ মিনিট পর আবার খেলা শুরু হয়। দ্বিতীয় সেট শেষ না হতেই আবারও নামে বৃষ্টি। চলে দু' ঘণ্টারও বেশি সময় ধরে। থামে মাঝ রাত পেরিয়ে যাওয়ার পর। তখন আর খেলা শুরু করা সম্ভব ছিল না। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমএইচ/টিআর/২১০১ ঘ.