২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে লবণচাষীকে কুপিয়ে হত্যা

চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় বৃহস্পতিবার রাতে এক লবণচাষীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত উমেদ আলী (৬৫) বাঁশখালীর উপকূলীয় সরল গ্রামের বাসিন্দা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Sep 2009, 01:10 PM

Updated : 26 Aug 2022, 12:02 PM

চট্টগ্রাম, সেপ্টেম্বর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় বৃহস্পতিবার রাতে এক লবণচাষীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত উমেদ আলী (৬৫) বাঁশখালীর উপকূলীয় সরল গ্রামের বাসিন্দা। বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "রাত ৯টার দিকে সরল বাজার থেকে বাড়ি ফেরার পথে একটি মাজারের সামনে দুর্বৃত্তরা উমেদ আলীকে কুপিয়ে হত্যা করে। স্থানীয়রা পুলিশকে খবর দেওয়ার পর রাত ১টার দিকে তার লাশ উদ্ধার করা হয়।" ওসি জানান, জমি সংক্রান্ত বিরোধের জের ধরে এ হত্যাকাণ্ড ঘটেছে বলে প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে। এ ঘটনায় বাঁশখালী থানায় একটি হত্যা মামলা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এজে/এমএসবি/১৯১০ ঘ.