ঢাকা, সেপ্টেম্বর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- র্যাবের অবৈধ হিসেবে কাপড় আটক ও কথিত হয়রানির প্রতিবাদ জানিয়ে বৃহস্পতিবার মৌন মিছিল করেছেন সদরঘাট এলাকার বস্ত্র ব্যবসায়ীরা।
র্যাবের বিরুদ্ধে চাঁদা চাওয়ারও অভিযোগ করেছেন তারা
দুপুর আড়াইটা থেকে বিকেল সাড়ে চারটা পর্যন্ত সদরঘাট বস্ত্র ব্যবসায়ী সমিতির ব্যবসায়ীরা দোকান-পাট বন্ধ রেখে এ প্রতিবাদ জানান।
সমিতির তথ্য সম্পাদক শাহজাহান মিয়া জানান, সমিতিভুক্ত ২২টি মার্কেটের প্রায় ১ হাজার ৭০০ দোকানের মালিক-শ্রমিকরা বুধবারের ঘটনার প্রতিবাদে রাস্তায় নেমে আসেন।
বুধবার সন্ধ্যায় সদরঘাট এলাকার জনসন রোডের বিক্রমপুর গার্ডেন সিটি মার্কেটের একটি দোকান থেকে র্যাব-১০ ও কাস্টমস সদস্যরা 'অবৈধ' হিসেবে ৫০/৬০ রোল থান কাপড় আটক করে। তবে ব্যবসায়ীরা সেগুলো ছিনিয়ে নেন। পরে রাতে প্রতিবাদী ব্যবসায়ীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়।
ব্যবসায়ীদের অভিযোগ, র্যাব সদস্যরা তাদের কাছে চাঁদা দাবি করেছিল। চাঁদা না দেওয়ায় তারা হয়রানি করছে।
এ অভিযোগ অস্বীকার করে র্যাব বলেছে, এসব মার্কেটে গার্মেন্টসের অবৈধ কাপড় বিক্রি হয় কাস্টমস এর কাছ থেকে এরকম তথ্য পেয়েই তারা অভিযান চালাতে গিয়েছিলেন।
বস্ত্র ব্যবসায়ী সমিতির সভাপতি হাজী আব্দুস সালাম বলেন, "এরকম ঘটনার পুনরাবৃত্তি যেন না হয় সেজন্য প্রতিবাদস্বরূপ এ কর্মসূচি পালন করেছি।"
সমিতির তথ্য সম্পাদক শাহজাহান মিয়া বলেন, "ব্যবসায়ীরা নির্বিঘে
bdnews24