২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে সড়ক দুর্ঘটনায় ভেটেরিনারি চিকিৎসক নিহত

গাজীপুরের বোর্ডবাজার এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বুধবার সন্ধ্যায় মোটরসাইকেল দুর্ঘটনায় এক ভেটেরিনারি চিকিৎসক নিহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Sep 2009, 05:33 PM

Updated : 26 Aug 2022, 12:02 PM

গাজীপুর, সেপ্টেম্বর ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাজীপুরের বোর্ডবাজার এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বুধবার সন্ধ্যায় মোটরসাইকেল দুর্ঘটনায় এক ভেটেরিনারি চিকিৎসক নিহত হয়েছেন। নিহত ডা. মো. সাদেকুল ইসলাম সজীব ওষুধ প্রস্তুতকারী কোম্পানি এসিআই-এর ভেটেরিনারি চিকিৎসক হিসেবে কর্মরত ছিলেন। তার বাড়ি পাবনা জেলায়। গাজীপুরের নাওজোর হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক মোস্তাফিজুর রহমান জানান, সাদেকুল ইসলাম ঢাকা থেকে মোটরসাইকেলযোগে গাজীপুর আসছিলেন। ইফতারের কয়েক মিনিট আগে বোর্ডবাজার এলাকায় পৌঁছলে একটি তেলবাহী লরি পেছন থেকে চাপা দিলে ঘটনাস্থলে তিনি মারা যান। লাশ ময়নাতদন্তের জন্য গাজীপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে। লরিটি আটক করা গেলেও এর চালক পলাতক রয়েছেন। এ ঘটনায় মামলা হয়নি। এসিআইয়ের বিপণন ব্যবস্থাপক ডা. মোস্তফা আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ডা. সাদেকুল ইসলাম এসিআইয়ের ঢাকা, গাজীপুর সদর, টঙ্গী, কাপাসিয়া ও টাঙ্গাইলের কাস্টমার সার্ভিসের ভেটেরিনারি চিকিৎসক হিসেবে কর্মরত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২৩৩০ ঘ.